বিলাইছড়িঃ-পুলিশ তাদের সেবাই জনগণের কাছে আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারলে স্বয়ংক্রিয়ভাবে কমিউনিটি পুলিশিং প্রতিষ্ঠা হবে। পক্ষান্তরে কমিউনিটি পুলিশিং ছাড়া জনগণকে যথাযথ ও দ্রুত সেবা প্রদান করা কঠিন। তাই সারাদেশের আইন-শৃঙ্খলা রক্ষার জন্য বর্তমান সরকার কমিউনিটি পুলিশিং বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে এবং পুলিশ এ নিয়ে কাজ করে যাচ্ছে। কমিউনিটি পুলিশিং ডে’র আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বাংলাদেশ পুলিশ বিলাইছড়ি থানা কর্তৃক শনিবার (২৬ অক্টোবর) উপজেলা শিল্পকলা একাডেমীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
থানা অফিসার ইনচার্জ পারভেজ আলী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান, জয়সেন তঞ্চঙ্গ্যা, উপজেলা আ.লীগের নেতৃত্ব রাসেল মার্মা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সভাপতি শাক্যপ্রিয় বড়ুয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম ফারুক।
পুলিশ উপ-পরিদর্শক আরিফুল করিম দোলন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান। আরও বক্তব্য রাখেন, বিলাইছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক এর সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, উপজেলা আ.লীগ নেতৃত্ব সাথোয়াই মার্মা, বিলাইছড়ি বাজার সেক্রেটারী প্রদীপ দাস, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি পুষ্প মোহন চাকমা।
