সোহেল রানা, দীঘিনালাঃ-খাগড়াছড়ি দীঘিনালা জোন অধিনায়কের বিদায় ও বরন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপজেলা শিল্পকলা একাডেমিতে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বিদায় ও বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্ল্যাহ সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন, দীঘিনাল ও বোয়ালখালী নতুন বাজার চৌধুরী জেসমিন চাকমা। ইউনিয়ন পরিষদ এর পক্ষ বক্তব্য রাখেন বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, দীঘিনালা থানা অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব, বিশেষ অতিথি বক্তব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ কাশেম বলেন, পার্বত্য এলাকায় শান্তি শৃংখলা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী ভূমিকা অপরিশীম।
দীঘিনালা জোনের নবাগত জোন অধিনায়ক লেঃ কর্নেল আদনান কবির পিপিএম (বার) পিএসসি সকলের সহযোগীতা কামনা করেন।
প্রধান অতিথি জাগ্রত বিশ বেঙ্গল এর বিদায়ী জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আসাদুজ্জামান তাপস পিএসসি বলেন, সেনাবাহিনীর মুলকাজ স্থানীয় প্রশাসনকে সহোযোগীতা করা, পার্বত্য অঞ্চলের জনগণের জীবন মান উন্নয়ন কাজ করে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে নিরলস ভাবে কাজ করে। হিংসা বিদ্বেষ হানাহানি ভূলে দীঘিনালায় শান্তি সম্প্রীতি ধরে রাখার আাহবান জানায়। ভবিষ্যৎ প্রজন্মেকে শিক্ষায় শিক্ষিত করতে হবে এমন শিক্ষায় অর্জন করতে হবে যাতে করে তারা দেশ পরিচালনায় কাজ করতে পারে।
