পানছড়িঃ-খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং বনবিহারে দু’দিন ব্যাপী (২২ ও ২৩ অক্টোবর) ১৯-তম কঠিন চীবর দান অনুষ্টিত হয়েছে। এ অনুষ্ঠানে বুননকৃত চীবরসহ বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিস্কার দান, কল্পতরুসহ নানাবিধ দান সামগ্রী দান করা হয়।
গৌতম বুদ্ধের সময়ে মহা উপসিকা বিশাখা কতৃক প্রবর্তিত নিয়মে কামর তাঁতের মাধ্যমে রাতভর চীবর বুনানো হয় বুননকৃত চীবরটি সেলাই করে দান করা হয়।
সমাজ সেবক মুকুল চাকমা ও শিক্ষিকা রুপা চাকমার সঞ্চালনায় গৌতম বুদ্ধের অমৃতময় বাণী ও স্ব-ধর্ম দেশনা দেন- রাঙ্গামাটি রাজবন বিহারের অধ্যক্ষ ও আবািসক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির, রাঙ্গামাটি ফুরোমোন আর্ন্তজাতিক ভাবনা কেন্দের অধ্যক্ষ ভৃগু মহাস্থবির, পানছড়ির মুনিপুর বনবিহারের অধ্যক্ষ শ্রীমৎ বশিষ্ট মহাস্থবির, খাগড়াছড়ির ভাইবোনছড়ার মধ্যম প্রতিপদা অরন্য কুটিরর অধ্যক্ষ ব্রক্ষদত্ত মহাস্থবির, পানছড়ির পূজগাং প্রজ্ঞা সাধনা বনবিহারের অধ্যক্ষ অগ্রজ্যোতি মহাস্থবির, রাঙ্গামাটি রাজবন বিহার থেকে আগত শ্রীমৎ সুমন মহাস্থবির ও মেত্তাবংশ মহাথেরো, লোগাং বনবিহারে অধ্যক্ষ ধর্ম্মোত্তর স্থবির প্রমূখ।
অনুষ্ঠানে স্ব-ধর্ম বক্তব্য দেন পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা,
লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা।
