পার্বত্য মন্ত্রীর মায়ের মরদেহে রাঙ্গামাটি জেলা পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

377

নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এমপির মাতা মা চ য়ইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ও জেলা পরিষদ সদস্যবৃন্দ।

গত ১৩ অক্টোবর পার্বত্য মন্ত্রী বীর বাহাদুরের বান্দরবান বাস ভবনে গিয়ে তার মাতা মা চ য়ইয়ের মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ও জেলা পরিষদ সদস্যবর্গরা।

এ সময় রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, জেলা পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী, শান্তনা চাকমা, প্রকৌশলী থোয়াইচিং মারমা, ত্রীদিব কান্তি দাশ, জ্ঞানেন্দু বিকাশ চাকমা সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে মা চ য়ইয়ের বিদেহী আত্মার শান্তি কামনা করে নিরবতা পালন করা হয় এবং ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পরিষদ নেতৃবৃন্দ।