আবরার হত্যার প্রতিবাদে রাঙমাটিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

635

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়( বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাঙামাটি সরকারি কলেজ, শহর ও সদর থানা  ছাত্রদল।

আজ বৃহস্পতিবার বিকালে বিক্ষোভ মিছিলটি রাঙামাটি পৌরসভা চত্বর হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা দলীয় কার্যালয়ের সামনে শেষ হয় হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সেমাবেশ করে সংগঠনটি।

এসময় বক্তারা বলেন, দেশ বিরোধী চুক্তি আড়াল করতেই আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে। অবিলম্বে হত্যার সাথে জড়িত ছাত্রলীগের নেতাকর্মীর শাস্তি নিশ্চিত করতে হবে জানিয়ে সমাবেশে নেতৃবৃন্দরা বলেন, শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদে থাকবে, শান্তিতে পড়াশোনা করবে এবং তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবে। কিন্তু আমরা দেখলাম আবরারকে যেভাবে হত্যা করা হল, তাতেই বোঝা যায় বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক পরিস্থিতি নেই।

রাঙামাটি সদর উপজেলা ছাত্রদলের সভাপতি তারেক আহম্মেদের সভাপতিত্বে ও রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক অলি আহাদ এর সঞ্চলনায় সমাবশে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহম্মেদ সাব্বির। এছাড়াও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, সিঃসহ-সভাপতি মোঃ হেলাল, সিঃ যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম রণি, সাংগঠনিক সম্পাক বেলাল হোসেন সাকু, সহ-সভাপতি মোর্শেদ, সহ-সভাপতি আব্দুল মজিদ নান্টু, সহ-সভাপতি মানিক আহম্মেদ, সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলুল, যুগ্ম সম্পাদক আবুল কালাম ছগির, যুগ্ম সম্পাদক মোঃসাজ্জাদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আরজ সুমন, সদর থানা ছাত্রদলের সিঃ সহ সভাপতি আবুল বশর, সিঃযুগ্ম সম্পাদক শাহজাদা, জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক আরজু, কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক রায়হানুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ বাদশাসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা আরো বলেন, বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে দীর্ঘদিন ধরে। সরকারের চুক্তিবিরোধী স্ট্যাটাস দেয়ার কারণে জীবন দিতে হয়েছে আবরারকে। কিন্তু আমরা পিছপা হব না। আমাদের এক ভাই যাবে হাজার ভাই সামনে আসবে। এ দেশ আমার, এ দেশ আমাদের। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা সর্বদা সচেষ্ট থাকব।

প্রসঙ্গত: সোমবার রাতে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা করেছেন আবরারের বাবা। ইতিমধ্যে ১৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।