রাঙ্গামাটিতে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু

128

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটিতে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারী) সকালে রাঙ্গামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শফিউল আজমসহ অন্যান্য ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে বিভিন্ন অ্যাথলেটিকস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, রাঙ্গামাটি জেলারা বিভিন্ন স্কুলের খেলোয়াড়রা।
প্রতিযোগিতায় ২০টি ইভেন্টে রাঙ্গামাটি জেলার ১০ উপজেলা বিভিন্ন স্কুলের প্রায় ৪ শতাধিক খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।