নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিদেশি সিগারেটসহ আটক-১, সিএনজি জব্দ

109

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ-বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে বিদেশি সিগারেটসহ ১ পাচারকারীকে আটক করেছে। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি সিএনজি গাড়ি জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঘুমধুম টিভি টাওয়ার সংলগ্ন ইয়াহিয়া গার্ডেনের প্রবেশ মুখে অভিযান পরিচালনা করে সন্দেহজনকভাবে উক্ত সিএনজি গাড়ি তল্লাশি করে ১৫ শত প্যাকেট বিদেশি সিগারেট ও একটি সিএনজি গাড়িসহ বিদর্শন বড়ুয়াকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আটককৃত ব্যক্তি উখিয়া উপজেলার কোটবাজার ৮নং ওযার্ড় হলুদিয়া পালং এলাকার মৃত অরেন্দ্র বড়ুয়া এর ছেলে বিদর্শন বড়ুয়া (৪৩)।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহা জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে চালানো অভিযানে এসব বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।
আটককৃত বিদর্শন বড়ুয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। মাদকবিরোধী সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছ বলেও জানান তিনি।