উৎসাহ ও উদ্দিপনার মধ্যদিয়ে রাঙ্গামাটিতে শুভ বড়দিন উদযাপিত, গীর্জায় গীর্জায় প্রার্থনা

96

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-বিপুল উৎসাহ ও উদ্দিপনার মধ্যদিয়ে রাঙ্গামাটিতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হয়েছে। বড়দিন উদযাপনে পাহাড়ের খ্রীস্টান পল্লীগুলোতে উৎসবের আমেজ। পাহাড়ী জনপদ রাঙ্গামাটির খ্রীস্টান ধর্মালম্বীদের মধ্যে চলছে নানা আয়োজন।
বড়দিন উপলক্ষে গীর্জাগুলোকে ফুল দিয়ে আকর্ষনীয় নানান রঙে সাজাঁনো হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাঙ্গামাটির বন্ধু যীশু টিলায় ক্যাথলিক গীর্জায় সমবেত প্রার্থনার মধ্যদিয়ে উৎসবে শুভ সুচনা করা হয়। সমবেত প্রার্থনায় রাঙ্গামাটির বিভিন্ন এলাকা থেকে খ্রীষ্টান ধর্মাবলমীরা অংশ গ্রহণ করেন।
এসময় খ্রিষ্টান ধর্মাবলম্বী শিশু নারী ও পুরুষেরা সমবেত প্রার্থনায় মিলিত হয়ে আগামী দিনের অনাগত সুখের জন্য বিশেষ প্রার্থনা করে, প্রার্থনায় আত্মশুদ্বির মধ্যদিয়ে নতুন বছরের সুখ শান্তির প্রত্যাশা করে সকলে।
রবিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে রাঙ্গামাটির আসামবস্তী নির্মাল গীর্জাসহ রাঙ্গামাটি ডিসি বাংলো গীর্জাসহ বিভিন্ন গীর্জায় গীর্জায় চলে ধর্মীয় অনুষ্ঠানিকতা। যীশুর জন্মদিনে ধর্মীয় অনুষ্ঠান শেষে চলে বিভিন্ন বাড়ীতে বাড়ীতে উৎসব। বিভিন্ন সুস্বাধু খাবার দিয়ে অতিথি আপ্পায়ন করা হয়।
এদিকে, রাঙ্গামাটিসহ কাপ্তাই চন্দ্রঘোনা ও বিলাইছড়ির পাংখো পাড়ায়, রাজস্থলী খ্রীষ্টান পল্লীগুলোতে খ্রিষ্টান ধর্মাবলম্বী পাংখো ও খিয়াং সম্প্রদায়ের মানুষ বড়দিন উৎযাপন করতে বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করেছে।
রাঙ্গামাটি ক্যাথলিক চার্চের পাল পুরোহিত ফাদার মাইকেল রয় বলেন, দেশের উন্নয়ন, সমৃদ্ধির পাশাপাশি পাহাড়ের শান্ত পরিস্থিতিতে সকল মানুষ যাতে সুস্থ ও ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করতে পারে প্রভু যীশুর জন্মদিনে এমনটাই প্রার্থনা।