২১ শে পদক প্রাপ্ত পার্বত্য চট্টগ্রামের বিশিষ্ট লেখক ও সাহিত্যিক মংছেন চিং রাখাইন আর নেই

657

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি : পার্বত্য চট্টগ্রাম থেকে একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট লেখক, কবি ও সাহিত্যিক মংছেন চিং রাখাইন আর নেই। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গামাটি সদরের মাঝেরবস্তি এলাকায় বড় মেয়ের বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি জটিল দূরারোগ্য রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

মংছেন চিং রাখাইন ২০১৬ সালে একুশে পদক সম্মাননায় ভূষিত হন। ত্রিপুরা জাতি, রাখাইন জাতিগোষ্ঠীর ইতিহাস, বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতি নিয়ে তাঁর গবেষণা ও লেখা বইয়ের সংখা ১৭টি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও দুই নাতনিসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল রবিবার খাগড়াছড়ির মহালছড়ির মানিক ডাক্তার পাড়ায় তাঁর শেষকৃত্য অনুষ্ঠানাদি সম্পন্ন করা হবে।

মংছেন চিং রাখাইন ১৯৬১ সালের ১৬ জুলাই কক্সবাজার পৌরসভার পানবাজার এলাকায় জন্ম গ্রহন করেন।

তার মৃত্যুতে রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার, খাগড়াছড়ি সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ বৃষ কেতু চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, বাংলাদেশ মারমা উন্নয়ন সংসদের সাধারণ সম্পাদক মংসুইপ্রæ চৌধুরী অপু, রাঙ্গামাটিতে কর্মরত বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও পেশাজীবি ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞান করেছেন।
#