বিনম্র শ্রদ্ধায় ও নানান বর্ণিল আয়োজনে শেখ রাসেলের শুভ জন্মদিন উদ্যাপন করেছে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ

138

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেল-এর ৫৯তম জন্মদিন উপলক্ষে রাঙ্গামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
শেখ রাসেল জাতীয় দিবসের এবারের মূল প্রতিপাদ্য হচ্ছে-‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সাথে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল।
শেখ রাসেল-এর ৫৯তম শুভ জন্মদিনে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ বিন¤্র শ্রদ্ধা ও বর্ণিল নানান আয়োজনে এই দিনটিকে উদ্যাপন করেছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় লেকার্সের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন শ্রেণির গ্রুপ ভিত্তিক কুইজ, চিত্রাংকন, সুন্দর হস্তাক্ষর লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে দেশব্যাপী স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষ হতে শিক্ষকমন্ডলীর সাথে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। জন্মদিবস উদ্যাপনের অংশ হিসেবে প্রতিষ্ঠানের চারটি হাউজের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেখ রাসেলের জীবনী নিয়ে আলোচনায় অংশ নেন শিক্ষক লিপি দাশ গুপ্তা। আলোচনা সভার প্রধান অতিথি প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মো: আরিফ মাহমুদ শিক্ষার্থীদের শেখ রাসেলের মতো দৃঢ প্রত্যয়ী ও আত্মবিশ্বাসী হিসেবে গড়ে উঠতে এবং স্বদেশপ্রেমের চেতনায় বলীয়ান হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে অধ্যক্ষ মহোদয় আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। একই দিনে প্রতিষ্ঠানের মসজিদে শেখ রাসেল-এর শুভ জন্মদিন উপলক্ষ্যে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।