রাঙামাটিতে রোটার‍্যাক্ট ক্লাব ও স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের চারা বিতরন ও ডেঙ্গু প্রতিরোধে সভা অনুষ্ঠিত

374
নিজস্ব প্রতিবেদক: রাঙামাটিতে সামাজিক সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব অব রাঙামাটি ও স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের যৌথ আয়োজনে গাছের চারা বিতরন ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শক্রবার সকালে সংগঠনগুলো শহরের শান্তিনগরের স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ-১, শান্তিনগর এলাকায় ও আশেপাশে এলাকাসমূহতেএলাকায় যৌথভাবে গাছের চারা ও ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার উৎপত্তিস্থল বিনষ্টকরণ, মশক নিধনকারী ওষুধ ছিটানো এবং পরিষ্কার পরিচ্ছন্নতামূলক ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করেন।
চারা বিতরন ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনমূলক অনুষ্ঠানের উদ্বোধন করেন, রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন।
স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের রাঙামাটি জেলা শাখার সভাপতি আজাদ সিদ্দিকের সভাপতিত্বে ও  রোটার‍্যাক্ট ক্লাব অব রাংগামাটি’র সভাপতি রোটার‍্যাক্টর মোঃ অলি আহাদ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবির।
বক্তব্যে তিনি বলেন, রাঙামাটি শহরে শান্তিনগর এলাকায় এমন একটি বিদ্যাপীঠ পরিচালিত হচ্ছে যেইটা আসলে প্রশংসনীয় , এদের আজকে যৌথ উদ্যোগে সেইটা অন্যান্য সামাজিক সংগঠন বা সংস্থা সমূহ উৎসাহিত করবে এই ধরনের যেকোনো কার্যক্রমে সর্বাত্মক পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, স্বপ্নযাত্রী ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ও রোটার‍্যাক্ট ক্লাব অব রাংগামাটি’র ইন্ট্যারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রোঃ আহমেদ ইসতিয়াক আজাদ।
এসময় উপস্থিত ছিলেন, স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাঙামাটির সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন, অর্থ সম্পাদক আব্বাস উদ্দীন, দপ্তর সম্পাদক আরিফুর রহমান, প্রচার সম্পাদক আলী আশরাফ আতিক, সদস্য নজরুল ইসলাম, স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ-১ শিক্ষক সোনিয়া আক্তার প্রমুখ।