মোঃ আজগর আলী খান, রাজস্থলীঃ-রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের অতি দরিদ্রের জন্য ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) প্রকল্পের মাধ্যমে এখন এইসব এলাকায় বদলে যাচ্ছে গ্রামীণ অবকাঠামো। বিশেষ করে যেখানে গ্রামীণ সড়কগুলো চলাচলের অনুপযোগী ছিল সেইখানে ইজিপিপি প্রকল্পের মাধ্যমে সড়কগুলো চলাচলের উপযুক্ত করা হচ্ছে। সড়কের আশেপাশে জঙ্গল কেটে রাস্তা প্রশস্ত করা হচ্ছে।
শনিবার (১২ ফেব্রুয়ারী) সকাল ১০টায় ঘিলাছড়ি ইউনিয়নের ২/৩/৪/৬/৭ /৮/৯নং ওয়ার্ডের সড়কে প্রকল্প পরিদর্শন ও উদ্বোধন করেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।
এসময় তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। উপজেলার সড়ক গুলো উদ্বোধনের মধ্যদিয়ে রাজস্থলীর দুর্গম পাহাড়ের হাজার হাজার মানুষের স্বপ্ন পূরণ হয়েছে। ইজিপিপি, মাধ্যমে নিরবিচ্ছিন্ন সড়কে কাজ করায় সড়কে যোগাযোগের দ্বার উম্মোচিত হল। এর ফলে রাজস্থলী উপজেলার প্রত্যাশা পূরণ প্রত্যান্ত অঞ্চলের প্রান সঞ্চায় হয়ছে।
উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, ১নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, হেডম্যান চথোয়াইনু মারমা, জয়নুল তালুকদার মেম্বার, উদয় মেম্বার, অংঙ্গ মালা খিয়াং সজিব খিয়াং, ছিংহলা খিয়াং, ভূবন তনচংগ্যা, রাজস্থলী প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খানসহ স্থানীয় জনপ্রতিনিধি, কার্বারী এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রবিউল ইসলাম জানান, রাজস্থলী উপজেলার ৩টি ইউনিয়নে ইজিপিপির আওতায় ৮টি প্রকল্পের ৪০দিনের কর্মসৃজন কর্মসুচী গত ৫ জানুয়ারী হতে শুরু হয়েছে। ২০২১-২২ অর্থ বছরে রাজস্থলী উপজেলায় এই প্রকল্পের মোট বরাদ্দ পরিমান ৩৬ লাখ ৯৬ হাজার টাকা। এই ১নং ঘিলাছড়ি ইউনিয়নের দূর্গম ৭টি ওয়ার্ডে প্রথমবারের মতো এই প্রকল্পের অধীনে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কাজ চলছে।
উপজেলা পিআইও দপ্তর হতে জানা যায়, রাজস্থলী উপজেলার ৩টি ইউনিয়নে চলমান এই প্রকল্পের উপকারভোগীর সংখ্যা ২ শত ৩১জন। তৎমধ্যে ১নং ঘিলাছড়ি ইউনিয়নের জন্য ১০৬ জন শ্রমিক ৪টি প্রকল্পের মাধ্যমে এই কর্মসৃজন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তাদের বিকাশের মাধ্যমে সংশ্লিষ্ট শ্রমিককে পরিশোধ করা হচ্ছে। এখানে এ প্রকল্পের মাধ্যমে নগদ টাকা লেনদেন বা কোন অনিয়মের সুযোগ নেই বলে উল্লেখ করেন তিনি।
