চেঙ্গী, মাইনীসহ বিভিন্ন খাল ড্রেজিং করা হবে – কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

479

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্থ বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ করেছেন খাগড়াছড়ির শরর্ণাথী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে খাগড়াছড়ি জেলা পরিষদের পক্ষ থেকে জেলার বিভিন্ন এলাকায় ত্রান বিতরণে কালে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সব সময় অসহায় মানুষের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে আসছে।
তিনি বলেন, খাগড়াছড়ির চেঙ্গী নদীসহ অন্যান্য সব নদীর স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে ড্রেজিংসহ নদী শাসনের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হবে। বর্তমান সরকার নদী, খাল ও ছড়া দখলমুক্ত করার কাজ হাতে নিয়েছে। পর্যায়ক্রমে দখল ও ভরাট হওয়া সকল নদী, খাল উদ্ধারে প্রকল্প গ্রহণ করা হচ্ছে। খাগড়াছড়ির চেঙ্গী, মাইনীসহ খাল ও ছড়া পুন:খনন ও ড্রেজিংয়ের মাধ্যমে জনদূর্ভোগ কমানোর আশ্বাস দেন তিনি।

বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় দেশ এগিয়ে চলেছে উল্লেখ করে এ সময় তিনি বলেন, সব ধরনের দূর্যোগ মোকাবেলা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রয়োজন। পাহাড়ের যে কোন সমস্যায় খাগড়াছড়ি জেলা পরিষদ সম্প্রীতি বন্ধন অটুট রেখে আগামীতে জনগণের পাশে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এান বিতরণ কালে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সদস্য নির্মলেন্দু চৌধুরী, জুয়েল চাকমা, খোকশে^র ত্রিপুরা,পার্থ ত্রিপুরা জুয়েল, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার দে, পৌর কাউন্সিলর পরিমল দেবনাথ, শাহ আলম, অতিশ চাকমা, গোলাবাড়ী ইউপি চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা, পৌর আওয়ামীলীগের সাধারণ জাবেদ হোসেন, পৌর ছাত্রলীগের আহবায়ক রেজাউল করিম প্রমূখ।

ত্রান বিতরণকালে খাগড়াছড়ির স্বনির্ভর, শব্দমিয়াপাড়া, গোলাবাড়ী, মুসলিমপাড়া, আরামবাগ, দক্ষিণবাজার এলাকাসহ বিভিন্ন এলাকার বন্যায় ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে প্রতি পরিবারকে ১০ কেজি করে চাউল, আলু, সোয়াবিন তেল, ডাল, লবন, চিনি, মুড়ি, বিস্কুট, মোমবাতি, ম্যাচসহ ১১ পদের ত্রান বিতরণ করা হয়। এতে মোট প্রায় ৩ হাজার বন্যা কবলিতদের মাঝে ত্রান বিতরণ করা হবে বলে সূত্র নিশ্চিত করেন।