কাপ্তাইয়ে নবনির্মিত এটিএম বুথের উদ্বোধন করলেন রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ইফতেকুর রহমান

180

ঝুলন দত্ত, কাপ্তাইঃ-৩০৫ পদাতিক ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের মূলফটকের সামনে ট্রাস্ট ব্যাংক লিঃ এর নবনির্মিত এটিএম বুথ এর শুভ উদ্বোধন করেন।
এসময় ২৩ ইবি ইউনিটের অধিনায়ক লেঃ কর্ণেল গাজী মোহাম্মদ মিজানুল হক, পিএসসি ও লেঃ কর্ণেল আহম্মেদ উল্লাহ আলম মজুমদার, পিএসসি, ৭ আরই ব্যাটাঃ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফেরদৌস হাসান, পিএসসি ও ৫৬ ইবি ইউনিটের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আনোয়ার জাহিদ, পিএসসি, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক, ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আব্দুল লতিফসহ স্থানীয় গণ্যমান্য উপস্থিত ছিলেন। পরে তিনি কাপ্তাই শিশু নিকেতন স্কুল পরিদর্শন করেন।