কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহতঃ লোকজনকে ঘরে রাখতে প্রশাসনের প্রানান্তকর চেষ্টা

159

ঝুলন দত্ত, কাপ্তাইঃ-কাপ্তাইয়ে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। বুধবার (৭জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কাপ্তাইয়ের উপজেলা সদর বড়ইছড়িতে এই অভিযান পারিচালিত হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুনতাসির জাহান এই অভিযান পরিচালনা করেন।
এসময় সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় ৪টি মামলায় ১১’শত টাকা, দন্ডবিধি ১৮৮ ধারায় ৫টি ১হাজার টাকাসহ মোট ৯টি মামলায় ২১শত টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া সংক্রমণ রোধে জনগনকে অহেতুক বাহিরে বের না হওয়ার জন্য আবারোও প্রচারনা চালানে হয়।
উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ইলিয়াস, ইউএনও দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এইসময় ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।