নানিয়ারচর প্রতিনিধিঃ-পাহাড়ে ভূমিধ্বস এবং প্রাকৃতিক দূর্যোগ প্রতিরোধে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা প্রশাসনের প্রচারণা।
রবিবার (২০ জুন) দুপুরে উপজেলার ভূমিধ্বসের আশঙ্কা যুক্ত ঝুঁকিপূর্ণ বগাছড়ির প্রান্তিক এলাকাগুলোতে ভূমিধ্বস প্রতিরোধে করণীয় বিষয়ে মাইকে প্রচারণা ও জনসাধারণের বাসা বাড়িতে গিয়ে সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নি।
ঝুঁকিপূর্ণ বাসা বাড়িতে যারা বসবাস করছে দূর্যোগপূর্ণ আবাহাওয়ার কারণে রাতে আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশনা প্রদানের মাধ্যমে তিনি বলেন, অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই আপনারা নিজ দায়িত্বে আশ্রয় কেন্দ্রে চলে যাবেন। সেখানে আপনাদের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আমরা চায় না ভূমি ধ্বসের কারণে কোন ছোট বড় দূর্ঘটনা হোক। তাই আপনাদের নিজ দায়িত্বে চলে আসার আহবান জানান তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান, স্থানীয় ইউপি সদস্য বৃন্দ প্রমূখ।
