নিজস্ব প্রতিবেদক: রাঙামাটিতে ফুরোমোন আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রের নব নির্মিত পাকা সিঁড়ি উদ্বোধন ও সাপছড়ি মধ্যপাড়া মেইন রোড হতে ফুরোমোন ভাবনা কেন্দ্র পর্যন্ত পাকা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন করেন অাধুনিক রাঙ্গামাটি ২৯৯ আসনের সংসদ সদস্য জননেতা জনাব দীপংকর তালুকদার এমপি।
আজ ১৭ই মে (শুক্রবার) এ ফুরোমোন ভাবনা কেন্দ্রের সিড়ি ও রোডের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
সম্ভবনাময় পর্যটন স্পট ও বাংলাদেশের ৩য় বৃহত্তম পাহাড় এই রাস্তাটি সাপছড়ির সাধারন জনগনের দীর্ঘদীনের দাবী ছিল। তারই ধারাবাহিকতায় আজকে
অন্যদিকে হাজার হাজার বৌদ্ধ ধর্মালম্বীদের পুন্যস্থান এবং আন্তর্জাতিক স্বীকৃত ভাবনা কেন্দ্রের সিড়িটি অচল হয়ে যাওয়ায় অনেক দিন ধরেই সমস্যায় ছিলেন দর্শনার্থীরা। এসব দিক চিন্তা করেই এবার উক্ত সিড়িটি পুনরায় নির্মিত হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, রাংগামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রে ভান্তেসহ অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। সুত্রানুযায়ী জানা যায়, বর্ষা ও ভুমিধ্বসের প্রকোপ থেকে বাঁচাতে সিড়ি এবং রাস্তাটি হবে অনেকটাই আধুনিক প্রযুক্তি নির্ভর।
