নিজস্ব প্রতিবেদ, রাঙ্গামাটি – রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধকালীন সময়ে মাছের উৎপাদন বৃদ্ধিতে কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (১৭ মে) সকালে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাঙ্গামাটি কার্যালয়ে আলোচনা সভা ও পোনা অবমুক্ত করা হয়।
পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে রাঙ্গামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এমপি, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) দিলদার আহমদ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহা পরিচালক ইয়াহিয়া মাহামুদ, রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ, কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপনন কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মোহাম্মদ আসাদুজ্জামান বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, দিন দিন কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। বিলুপ্ত কার্প জাতীয় মাছের আবারো ফিরিয়ে আনতে আমরা কাজ করে যাচ্ছি। প্রাকৃতিক প্রজননের স্থানগুলোকে রক্ষায় কাজ করা গেলে প্রাকৃতিক এই হ্রদে মাছ উৎপাদন বৃদ্ধি পাবে।
আলোচনা সভা শেষে কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা। বিএফডিসির’র ব্যবস্থাপক কমান্ডার আসাদুজ্জামান জানান, এবছর কাপ্তাই হ্রদে বিভিন্ন এলাকায় ৩০ মেট্রিকটন মাছে পোনা অবমুক্ত করা হবে।
