॥ মো: সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা জোন সদরে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (২১নবেম্বর) দুপুরে দীঘিনালা জোন সদরের বীর মুক্তিযুদ্ধাদের নিয়ে সশস্ত্রবাহিনী দিবস-২০২৬ উদযাপন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মো: শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো: শফিকুল ইসলাম, আনসার ব্যাটালিয়ান, পুলিশ প্রতিনিধি, ফায়ার সার্ভিস প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক রাজনৈতিক ও অরাজনৈতিক গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
জোন কমান্ডার লে: কর্নেল আল আমিন মুক্তিযোদ্ধাদের সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক কথপোকথন করেন, তাদের খোজ খবর নেন। এছাড়াও আমন্ত্রিত সকল অতিথির সাথে কুশলাদি বিনিময় করেন।
