॥ রোয়াংছড়ি প্রতিনিধি ॥
বান্দরবানের রোয়াংছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বসতঘর ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে সাড়ে ১০টা দিকে রোয়াংছড়ি সদর ইউনিয়নে ১নং রোয়াংছড়ি নতুন পাড়ায় এলাকার এই ঘটনা ঘটে।
বাড়ির মালিক কংচাই মারমা বলেন, সকালে ভাত রান্না করে পানি ভাতে খেয়ে কাজে গিয়ে ছিলাম। কাজের থেকে ফিরার আগে সকাল প্রায় সাড়ে ১০টা দিকে এই ঘটনা ঘটেছে। আগুনের সূত্রপাত রান্নার চুলা থেকে হতে পার বলে ধারণা করছেন তিনি।
এসময় বাড়িতে কোন কেউ না থাকাই কিছু উদ্ধার করতে পারেননি বলে জানিয়েছেন। খবর শুনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এসে অগ্নিনির্বাপণ করছে এবং ঘটনাস্থলে সেনাসদস্যরা পরিদর্শন করছেন। ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিক জানা যায়নি।
