বান্দরবানে কমিউনিটি ক্লিনিক কেন্দ্রে মৌলিক স্বাস্থ্যবিধি চর্চার সুবিধা প্রদান বিষয়ে মতবিনিময় সভা

19

॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
বান্দরবানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বান্দরবান সদর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও গ্রাউস এর যৌথ উদ্যোগে কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে মৌলিক স্বাস্থ্যবিধি সুবিধা নিশ্চিত করা এবং সঠিক স্বাস্থ্যবিধি চর্চার মাধ্যমে স্বাস্থ্যসেবার পরিবেশ ও সেবার মান উন্নত করার বিষয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ ভানু মারমা।
অনুষ্ঠানে সভা আরো উপস্থিত ছিলেন গ্রাউস এর ওয়াশ ইন এফসি প্রকল্পের ওয়াশ অফিসার ছাগ্যহ্লা চাক (চিকু), ওয়াশ ইন এফসি প্রকল্পের ফোকাল পারসন ডাঃ মাহম্মুদুল্লাহ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ইঞ্জিনিয়ার রির্চাড সাহা পাপ্পু, প্রজেক্ট ইঞ্জিনিয়ার ইমন আল মাহাম্মুদ, প্রকল্প ইঞ্জিনিয়ার, গ্রাউস এর প্রকল্প কর্মকর্তা সহ প্রকল্পের সিএফ বৃন্দরা।
সভায় বক্তারা কমিউনিটি ক্লিনিক কেন্দ্রে মৌলিক স্বাস্থ্যবিধি চর্চার সুবিধা প্রদানের বিষয়ে আলোচনা করেন এবং স্বাস্থ্যকেন্দ্রে হাত ধোয়ার ব্যবস্থা, সাবান, নিরাপদ পানি ও অন্যান্য প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি উপকরণ নিশ্চিত করা ও কর্মকর্তা-কর্মচারীদের মৌলিক স্বাস্থ্যবিধি ও সংক্রমণ প্রতিরোধ বিষয়ে সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি করার বিষয়ে আলোচনা করেন। আলোচনা সভায় স্যানিটারি ইনস্পেক্টর, ২০টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি কর্মকতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।