বাঘাইছড়িতে বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

13

॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
শান্তি সম্প্রীতি উন্নয়ন এই প্রতিপাদ্যে বাঘাইছড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে (২৭ বিজিবি) মারিশ্যা জোনের আয়োজনে বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ৩ শতাধিক সাধারণ মানুষকে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এসময় (২৭ বিজিবি) মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ পিএসসি, জোনের মেডিকেল অফিসার মেজর ডা. অমিত কুমার শাহাসহ জোনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় জোন কমান্ডার বলেন, ২৭ বিজিবি মারিশ্যা জোন সিমান্তে নিরাপত্তার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা সহ সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও এই ধারা অব্যহত থাকবে।