দীঘিনালায় মাদক সেবন অপরাধে ১ যুবকে মোবাইল কোর্টে সাজা

6

॥ মো সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় মাদক সেবন অপরাধে ১যুবকে মোবাইল কোর্ট পরিচালনা করে সাজা প্রদান করা হয়েছে।
বুধবার (১২আগস্ট) দীঘিনালা উপজেলা মেরুং ইউনিয়নের রশিক নগর এলাকার মোঃ ইসমাইল হোসেন (২১)কে মাদক সেবন করা অবস্থায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীঘিনালা থানা পুলিশের সহায়তায় মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯ (১) (গ) ধারা আসামীকে ১ মাসের কারাদন্ড প্রদান করেন। আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (১১ আগষ্ট) রাত সাড়ে ৮টার দিকে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল বাহার চৌধুরী বলেন, মোঃ ইসমাইল হোসেন (২১)কে মাদক সেবন অবস্থায় আটক করা হয়। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১মাসের সাজা প্রদান করেন। পরে আসমীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।