জুরাছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

9

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥
রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলায় ‘জুলাই চেতনাই গড়ব দেশ’-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনন্যা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যক্ষা বাজার ক্যাম্পের অধিনায়ক মেজর আলী ইমরান খান। অনুষ্ঠানের শুরুতে অনলাইনে স্বাগত বক্তব্য দেন, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন।
আলোচনা সভায় বক্তব্য দেন জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন, জুরাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমন চাকমা, দুমদুম্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শান্তি রাজ চাকমা, সুবলং রেঞ্জ কর্মকর্তা মো. মুনির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তরুণ চাকমা এবং সহকারী শিক্ষা কর্মকর্তা জগদীশ চাকমা, রির্সোস সেন্টারের ইন্সেট্রাক্টর মোঃ মরশেদুল আলম প্রমূখ।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও দায়িত্ববোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে উন্নত, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।