নাইক্ষ্যংছড়ির সেই ছাত্র নেতা মিনহাজের বহিস্কার আদেশ প্রত্যাহার

130

॥ শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক বান্দরবান জেলা শাখার অধিনস্থ নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক আলী মো: মিনহাজের সাংগঠনিক পদের বহিস্কৃত আদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে সংগঠনের কার্যক্রম পরিচালনায় তার ওপর আর কোনো ধরনের বিধি-নিষেধ রইল না।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো: জাহাঙ্গীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী আগের জারি করা বহিষ্কারাদেশ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে। এ সিদ্ধান্তে অনুমোদন দেন বান্দরবান জেলা ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্যদিয়ে সেই ছাত্র নেতা মিনহাজ পুনরায় নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন। এর আগে শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আলী মো: মিনহাজকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল।