বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি উদযাপন

75

॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। ১৫তম বর্ষপূর্তি উপলক্ষ্যে মাছরাঙা টেলিভিশনের পক্ষ থেকে বান্দরবান জেলা রিপোর্টারের আয়োজনে বান্দরবান প্রেসক্লাবে আয়োজন করা হয় কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় বান্দরবান প্রেসক্লাবের সম্মেলন কক্ষে প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস। এসময় গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আবছার চৌধুরী।
অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, সমাজ সেবা কার্যালয় এর উপ পরিচালক মিলটন মুহুরী, জেলা তথ্য অফিসার মো.আনোয়ার হোসেন, দুনীর্তি প্রতিরোধ কমিটির জেলা সভাপতি অং চ মং, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির, মাছরাঙা টেলিভিশনের বান্দরবান জেলা রিপোর্টার কৌশিক দাশ গুপ্ত, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি রাহুল বড়ুয়া ছোটন সহ প্রমুখ।
এসময় বিভিন্ন গনমাধ্যম এর সাংবাদিক এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে প্রথমে কেক কাটেন অতিথিরা আর এরপরে শুভেচ্ছা বক্তব্য রাখেন আগত অতিথিরা।
এসময় অতিথিরা মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পেরিয়ে ১৬ বছরে পর্দাপনকে স্বাগত জানান এবং স্বন্যামধন্য প্রতিষ্টান হিসেবে এই প্রতিষ্ঠানের আগামী দিনের সুন্দর ভবিষ্যত প্রত্যাশা করেন। এসময় বক্তারা মাছরাঙা টেলিভিশনের মাধ্যমে পার্বত্য জেলা বান্দরবানের ক্রীড়া, সাংস্কৃতিকসহ বিভিন্ন উন্নয়নমুলক সংবাদ প্রচারের পাশাপাশি আগামীতেও নিরপেক্ষভাবে আরো বিভিন্ন সংবাদ প্রচারের আহবান জানান।