রোয়াংছড়িতে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ত্রাণ পেল ১০২ পরিবার

18

॥ রোয়াংছড়ি প্রতিনিধি ॥
বান্দরবানের রোয়াংছড়ি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সহযোগিতায় হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন এডিপি বাস্তবায়নের উপজেলায় ১নং রোয়াংছড়ি ইউনিয়নের চিংঞামুখ পাড়া, থোয়াইংগ্য পাড়া, বাগান পাড়া, ঘেরাউ পাড়া, নতুন পাড়া ও জাদি পাড়াসহ প্রতি পরিবারে ১৫দিনের করে খাদ্য আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১০২টি পরিবারের মাঝে সোমবার (২৭ জুলাই) উপজেলা টাউন হলের জরুরি মানবিক সহায়তা প্রদান করেছে।
জানা গেছে, সাম্প্রতিক ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার বিভিন্ন এলাকায় বসতবাড়ি, কৃষিজমি ও জীবিকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে জরুরি খাদ্য চাউল, ডাল, লবন, তেলসহ প্রয়োজনীয় সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের এরিয়ার ম্যানেজার উম্যাসাই মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিন আহমেদ, ১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লঅং মারমা, তারাছা ইউপি চেয়ারম্যান প্রতিনিধি উমংসিং মারমা। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কর্মরত এরিয়ার ম্যানেজার প্রকাশ জাম্বুগাং জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে দ্রুত এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের পক্ষ থেকে দুর্যোগ-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করা হবে। সময়োপযোগী এই সহায়তার জন্য দুর্যোগের এই সংকটময় সময়ে এমন উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছু স্বস্তি পাবেন বলে জানান।