॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
সাম্প্রতিক সময়য়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয়ে অপপ্রচার করা হচ্ছে। যা মুহুর্তের মধ্যে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ছে। এতে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ি গুইমারা রিজিয়নের আওতাধিন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মাসুদ খান। তিনি বলেন, পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ ও সহবস্থান সমুন্নত রাখতে গুজব থেকে সতর্ক থাকতে হবে। কেউ যাতে কোন ভাবে গুজব ছড়িয়ে দিতে না পারে তার জন্য সবাইকে সম্মেলিত ভাবে কাজ করতে হবে।
রবিবার (২৬ জুলাই) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা জোন সদরে অনুষ্ঠিত মাসিক নিরাপত্তা সমন্বয় ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাম্প্রতিক প্রকৃতিক দুর্যোগে মাটিরাঙ্গার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো ও রাস্তাঘাট মেরামতে অংশগ্রহন কারিদের ভূয়ষী প্রসংশা করে তিনি বলেন, এবারের দুর্যোগ মোকাবেলায় সকল রাজনৈতিক দলের অংশ গ্রহন দৃষ্টান্ত স্থাপন করেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্যোগ হতে দ্রুত উত্তরন সম্ভব হয়েছে। আগামীতেও যে কোন প্রাকৃতিক পরিস্থিতি মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় মাদক, চোরাালান, যোগাযোগ ব্যাবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, মাটিরাঙ্গা বাজার ব্যাবস্থাপনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এসময় জোনের পদস্ত কর্মকর্তা, মাটিরাঙ্গা ও গুইমারা থানা প্রতিনিধি, পৌর বিএনপি সভাপতি শাহ জালাল কাজল, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জামায়াত আমির আবদুল জলিলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।
