॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বাঘাইহাট ব্যাটালিয়ন এর উদ্যোগে ৫৪ বিজিবির প্রশিক্ষণ মাঠে অত্র ইউনিয়নের অর্ধ শতাধিক পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী, মেডিকেল অফিসার ক্যাপ্টেন হাসান ইমাম, সহকারী পরিচালক ওমর ফারুক সহ অত্র ব্যাটালিয়নের বিভিন্ন কর্মকর্তা।
এসময় জোন অধিনায়ক মহিউদ্দিন ফারুকী বলেন, বিজিবি সিমান্ত রক্ষার পাশাপাশি যে কোন প্রাকৃতিক দুর্যোগ জন সাধারণের পাশে দাড়িয়ে থাকে, ভবিষ্যতেও এধারা অব্যহত থাকবে।
বিজিবর ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, চাউল ১০ কেজি, তেল ১ লিটার, আলু ২ কেজি, ডাল ১ কেজি, গুড় ৫০০ গ্রাম, চিড়া ১ কেজিসহ অন্যান্য সামগ্রী।
