জুলাই শহীদ দিবসে খাগড়াছড়িতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা

63

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
জুলাই শহীদ দিবসে খাগড়াছড়িতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
পরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় জেলা প্রশাসক জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া এমপি।
এসময় প্রধান অতিথি বলেন, জুলাই কারো একক সম্পত্তি নয়, সকলের সমন্বিত প্রচেষ্টায় ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে, তারেক রহমানের সরকার জুলাই আন্দোলনে শহীদ ও ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং সবসময় পাশে থাকবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও সুধীজন অংশগ্রহণ করেন।