॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
বান্দরবান জেলার বন্যা কবলিত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রাউস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। সংস্থাটির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও ৫৪০টি পরিবারের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।
প্রতিটি পরিবারের জন্য ত্রাণ প্যাকেজে ছিল ৫ কেজি চিড়া, ৫ লিটার বিশুদ্ধ পানি, ২টি সাবান, ১ প্যাকেট বিস্কুট, ১ বক্স খাবার স্যালাইন এবং ১ বক্স মোমবাতি।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, গ্রাউসের প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা, প্রোগ্রাম অফিসার সোনিয়া আফরোজ সহ বন্যা কবলিত পরিবারের সদস্যরা।
এসময় উপস্থিত অতিথিরা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। গ্রাউস ও ওয়ার্ল্ড ভিশন ভবিষ্যতেও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এই ত্রাণ সহায়তা বন্যাকবলিত মানুষের জরুরি খাদ্য, স্বাস্থ্য সুরক্ষা ও প্রয়োজনীয় দৈনন্দিন চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
