॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের সাংগু নদীর পানি এখনো বিপদ সীমার ওপরে প্রবাহিত হচ্ছে। অতি বৃষ্টিতে বান্দরবানের প্রধান সড়কে পানি জমে থাকায় সারাদেশের সাথে এখনো সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
বৃষ্টির কারণে সড়কে পানি জমে থাকায় বান্দরবানের সাথে কেরানীহাট, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটিসহ সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় বাস চলাচল বন্ধ রয়েছে, তবে ছোট কিছু যানবাহন চলাচল করছে। রবিবার (১২ জুলাই) সকালে বান্দরবানে ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বান্দরবান জেলা সদরের নদীর তীরবর্তী ঘরবাড়ীসহ বালাঘাটা, ক্যামলং, আর্মিপাড়া, ইসলামপুর, শেরে বাংলা নগরসহ আশপাশের নিম্মাঞ্চলের অনেকস্থানে এখনো পানিবন্ধী রয়েছে অসংখ্য জনসাধারন।
এদিকে দুর্যোগের এই অবস্থার কারণে প্রশাসন সচেষ্ট রয়েছে এবং সার্বিক তদারকি অব্যাহত রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
