খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনো পানিবন্দী ৬ হাজার মানুষ

82

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও তবে এখনো জেলা সদর, দীঘিনালা ও মহালছড়িতে ৬ হাজার পরিবার পানিবন্দি ও ২ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, খাগড়াছড়িতে মোট ১৩৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী সেগুলোতে দুর্গত মানুষকে আশ্রয় দেওয়া হচ্ছে। আর দুর্গত এলাকার লোকজনকে জেলা প্রশাসন, জেলা পরিষদ সেনাবাহিনী, বিজিবি ও জেলা বিএনপির উদ্যোগে ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ অব্যাহত রয়েছে।
বন্যায় জেলার বিভিন্ন স্থানে অভ্যান্তরীণ ও গ্রামীর সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যায় অন্তত এক হাজার হেক্টর জমির আমন বীজ তলা, আউশ চারা, সবজির ক্ষেত ও ফল বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক শত পুকুরের মাস ভেসে গেছে। জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসের শতাধিক বসতবাড়ী ক্ষতিগ্রস্ত হয়েছে।।
বন্যায় অন্তত এক হাজার হেক্টর জমির আমন বীজ তলা, আউশ চারা, সবজির ক্ষেত ও ফলবাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক শত পুকুরের মাস ভেসে গেছে। এদিকে জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত জানান, দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা চালাতে জেলা প্রশাসনকে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় দুইশ মো: টন চাউল, ২০ লাখ টাকা ও জেলা পরিষদকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ৪শ মে. টন চাউল বরাদ্দ দিয়েছে।