গত কয়েকদিন ধরে বান্দরবানে টানা বৃষ্টিপাত অব্যাহত, থমকে গেছে জনজীবন

69

॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
গত কয়েকদিন ধরে বান্দরবানে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, বৃষ্টির কারণে জনজীবন থমকে গেছে, জরুরী কাজ ছাড়া ঘরের বাইরে যাচ্ছে না কেউ।
এদিকে অতিভারী বর্ষণের ফলে বান্দরবানের সাংগু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। নদীর আশেপাশেসহ জেলার বিভিন্ন নিম্মাঞ্চলে পানি প্রবেশ করেছে। বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পানি উঠে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। অতিবৃষ্টিতে খেটে খাওয়া সাধারণ জনগণ আর স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের ভোগান্তী বেড়েছে কয়েকগুণ।
অব্যাহত বৃষ্টিপাতে বন্যা আতঙ্কে রয়েছে জেলাবাসী, এছাড়া অপরিবর্তিত আবহাওয়া ও টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ের পাদদেশে বসবাসকারী জনসাধারণের মধ্যে এখন বিরাজ করছে আতংক।