সীমান্তে পুশইন সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতে বাঘাইাহাটে বিজিবি’র মতবিনিময় সভা

55

॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইাহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)র নিউ শিয়ালদাহপাড়া টিওবির আওতাধীন এলাকায় জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
শনিবার (৪ জুলাই) সকালে (৫৪ বিজিবি) এর অধিনায়ক এর দিক-নির্দেশনায় নিউ শিয়ালদাহপাড়া টিওবির ক্যাম্প কমান্ডার কর্তৃক মুগলিপাড়া এলাকায় মতবিনিময় সভা পরিচালনা করা হয়। উক্ত মতবিনিময় সভায় মুগলিপাড়া এলাকার কারবারী কল্পরন্জন চাকমাসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত মত বিনিময় সভায় সীমান্তবর্তী ভারত হতে কোন প্রকার পুশইন যাতে না হতে পারে এবং অবৈধভাবে কোন বাংলাদেশী নাগরিক ভারতে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে বিশদ আলোচনা করেন।
এছাড়াও উক্ত এলাকায় কোন প্রকার সন্ত্রাসী কার্যক্রম বা অনাকাঙ্খিত কোন ঘটনা ঘটলে সাথে সাথে ক্যাম্প কমান্ডারকে জানানোর জন্য অনুরোধ করেন।