বরকলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন

12

॥ ‎বরকল প্রতিনিধি ॥
‎‎বরকলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ জুন) রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার ১২০টি কেন্দ্রে একযোগে ৫ হাজার ৯শত ৫০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের আওতায় ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। তবে চার মাসের মধ্যে যেসব শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হয়েছে তাদেরকে খাওয়ানো যাবেনা।
‎‎অপুষ্টি জনিত অন্ধত্ব নিমূল এবং অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে আয়োজিত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরকল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শান্তনু দাশ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনওএমসিএইচএফপি ডাঃ বিজয় বড়ুয়া, পরিসংখ্যান বিদ প্রজ্ঞা কীর্তি চাকমা, বরকল উপজেলা প্রেসক্লাব সভাপতি তসলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন। সভায় স্বাস্থ্য সেবিকা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্টনিক মিডিয়ার সংবাদকর্মীরাও অংশ গ্রহণ করেন।
‎‎এ বিষয়ে এনওএমসিএইচএফপি ডাঃ বিজয় বড়ুয়া বলেন, ৬ থেকে ১১ মাস বয়সী ৯৫০ জন ও ১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত ৫ হাজার জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বরকল উপজেলার ৫টি ইউনিয়নের ১২০টি অস্থায়ী কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে একযোগে ২৮ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এতে প্রতি কেন্দ্রে ২জন করে ১২০জন স্বেচ্ছাসেবী ক্যাম্পেইন বাস্তবায়নে সহযোগিতা করবেন।