সেনাবাহিনী কর্তৃক কাপ্তাইয়ে গাছের চারা বিতরণ

63

॥ কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই ॥
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোন ৩৮ বীর এর উদ্যোগে স্থানীয় সর্বস্তরের জনসাধারন এবং স্কুল শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কাপ্তাই জোন সদর এলাকায় কাপ্তাই জোন ৩৮ বীর এর উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান জনসাধারন ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। এসময় বাংলাদেশ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার মোঃ মামুনুর রশীদসহ কাপ্তাই জোনের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
মেজর জিয়াউর রহমান শিক্ষার্থী ও জনসাধারণের হাতে গাছের চারা তুলে দিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবাইকে বাড়ির আঙ্গীনা এবং যে কোন খালি জায়গায় ফলদ, বনজ এবং ঔষধী গাছের চারা রোপন করার জন্য আহবান জানান।