॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাই রেঞ্জের ব্যাংছড়ি সংরক্ষিত বনাঞ্চলে একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। সাপটির ওজন প্রায় ৭ কেজি এবং এর দৈঘ্য ৭ ফুট বলে জানান কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার মামুনুর রহমান।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেনের নির্দেশে অজগর সাপটিকে রবিবার (১৪ জুন) দুপুরে কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার মামুনুর রহমানের নেতৃত্বে কাপ্তাই বন বিভাগের কর্মীরা এটাকে অবমুক্ত করেন।
এর আগে শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৮টায় রাঙ্গামাটি সদর রেঞ্জের ফরেষ্টার মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে বন বিভাগের একটি উদ্ধারকারী দল রাঙ্গামাটি কৃষি বিভাগের উপ-পরিচালক কার্যালয়ের দপ্তর হতে অজগর সাপটিকে উদ্ধার করেন।
