বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ড মাইন বিস্ফোরন : এক রোহিঙ্গ্যা নিহত

58

॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজু আমতলী সীমান্তে ল্যান্ড মাইন বিস্ফোরনে আবদুল খালেক (৩০) নামে এক রোহিঙ্গ্যা নাগরিক নিহত হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে জানা যায়, মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন ঘুমধুম ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ রেজু আমতলী সীমান্ত এলাকায় এই ল্যান্ড মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। ল্যান্ড মাইনে নিহত আব্দুল খালেক (৩০) রোহিঙ্গা ক্যাম্পের ব্লক সি, ক্যাম্প-১ এর বাসিন্দা মোঃ আনু এর ছেলে।
এসময় জমিতে শ্রমিকের কাজ করার সময় সীমান্ত পিলার ৪০এর পশ্চিমে অনুমান ৭০০গজ বাংলাদেশের অভ্যন্তরে রোহিঙ্গ্যা শ্রমিক আব্দুল খালেক (৩০) ল্যান্ড মাইন বিস্ফোরণ গুরুতর আহত হয়। এতে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান পায়ে গুরুতর জখমপ্রাপ্ত হয়। পরবর্তীতে আহত রোহিঙ্গ্যা শ্রমিক আব্দুল খালেককে তার সহযোগী ও অন্যান্য শ্রমিকেরা উদ্ধার করে সিএনজি টেস্কি করে কক্সবাজারের উখিয়া উপজেলাধীন কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বান্দরবানের নাইক্ষংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সংবাদ পাওয়ার পর ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র থেকে একটি মোবাইল টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো চিহ্নিত করে সেখানে সতর্কতামূলক ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।