ঈদের দিন বান্দরবানের ৪টি পর্যটন কেন্দ্রে বিনামুল্যে ভ্রমনের সুযোগ

94

॥ বান্দরবান প্রতিনিধি ॥
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ৪টি জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভ্রমণ সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। ফলে পর্যটকদের প্রতিস্পটে জনপ্রতি ৫০ টাকা করে সাশ্রয় হবে। বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতর মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসন পরিচালিত নীলাচল, মেঘলা, চিম্বুক ও প্রান্তিক লেক পর্যটন কেন্দ্রে ২৮ মে সকল দর্শনার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে। এতে ভ্রমণপিপাসু পর্যটকরা অতিরিক্ত ব্যয়ের চাপ ছাড়াই সহজে এসব দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন এবং আনন্দ উপভোগ করতে পারবেন।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের জন্য ঈদ উপলক্ষে পর্যটনকেন্দ্রগুলো ভ্রমনে ছাড়ের ঘোষনায় খুুশি পর্যটকরা। জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। এই ধরনের পদক্ষেপ পর্যটন খাতকে আরও প্রাণবন্ত করে তুলবে এবং পর্যটকদের বান্দরবান ভ্রমনে আগ্রহ বৃদ্ধি করবে বলে আশাবাদী সকলে।
উল্লেখ্য: এর আগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৭ ও ২৮ মার্চ বান্দরবান জেলা প্রশাসন পরিচালিত নীলাচল, মেঘলা, চিম্বুক ও প্রান্তিকলেক পর্যটন কে›ন্দ্রগুলো ১২ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা হয়েছিল।