রাঙ্গামাটির বরকলের ভারতে পাচারকালে ১২ বিজিবির অভিযানে বার্মিজ মেশিন আটক

87

॥ বরকল প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বরকলের ছোট হরিণা জোন (১২বিজিবি) অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় লক্ষাধিক টাকার বার্মিজ মেশিন আটক করেছে।
শনিবার (১৬মে) সকালে ছোট হরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) এর আওতাধীন জাঙ্গিয়াছড়া ব্রীজের নিকট হতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ছোট হরিণা ব্যাটালিয়ন সদরের টহলদল ৩টি বার্মিজ মেশিন আটক করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।
১২ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্তে চোরাচালান রোধে ১২ বিজিবি সবসময় সতর্ক রয়েছে। এছাড়া সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, অবৈধ চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তারা।