॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন, নিজ কর্মগুনে বিদায়ী নির্বাহী কর্মকর্তা কাপ্তাইবাসীর মন জয় করে নিয়েছেন। তিনি উপজেলার বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া সহ বিভিন্ন সেক্টরে সফলতার সাক্ষর রেখে গেছেন। তিনি একজন বন্ধুসুলভ মানুষ ছিলেন।
সোমবার (১১ মে) বিকেলে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তন উপজেলার সম্মিলিত বিদায় উদযাপন পরিষদের আয়োজনে কাপ্তাইয়ে নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, হেডম্যান, কারবারি, শিক্ষক সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ, এনজিও সমুহের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্মিলিত বিদায় উদযাপন পরিষদের আহবায়ক ও কাপ্তাই ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
কাপ্তাই প্রেসক্লাব ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত এবং বাচিক শিল্পী নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে বিদায়ী নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদায় উদযাপন পরিষদের সদস্য সচিব কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, ওয়াগ্গা টি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশিদ কাদেরী, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং, কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, কাপ্তাই বন শিল্প উন্নয়ন কর্পোরেশন।
