রোয়াংছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত

7

॥ রোয়াংছড়ি প্রতিনিধি ॥
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস উপজেলা পরিষদ সভার মিলনায়তনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার (১১ মে) আয়োজিত অনুষ্ঠানে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার তাজমিন আলম তুলি সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মোঃ এহসানুল হক স্বাগত বক্তব্য তুলি ধরে বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ৬৪টি জেলা ও ৪৯৫টি উপজেলার নিয়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও বলেন, পার্টনার প্রোগ্রামের বরাদ্দ প্রায় ৭ হাজার কোটি টাকা ব্যয়ে ১০টি ডিএলআই সুচক ডিসবার্সমেন্ট লিংকট ইন্ডিকেটর ও ২৪টি ডিএলআর সুচক ডিসবার্সমেন্ট লিংকট রেজাল্টসহ খোরপোষ কৃষিকে বাণিজ্যিক রূপান্তরের মাধ্যমে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণের ২০২৩ থেকে ২০২৮ সাল পর্যন্ত উদ্যোগ নিয়ে ছিলেন। এতে সরকার গৃহীত প্রকল্পের আওতয়ায় বাস্তবায়নের মাধ্যমে কৃষক ও কৃষাণীদের মধ্যে ছড়িয়ে দিতে পার্টনা কংগ্রেস হিসেবে সকল কৃষি সম্প্রসারণ বিভাগ কাজ করে যাচ্ছে।
এ সময় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ২নং তারাছা ইউপি চেয়ারম্যান উনুুমং মারমা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাপন সরকার। এছাড়া সরকারি ও বেসরকারি কর্মকর্ত ও স্থানীয় জনপ্রতিনিধি মেম্বার, কারবারীসহ শতাধিক কৃষক ও কৃষাণী কর্মশালায় অংশগ্রহণ করেন।