॥ রোয়াংছড়ি প্রতিনিধি ॥
ওয়ার্ল্ড ভিশন হংকং ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এবং অংশীদারিত্ব বেসরকারী এনজিও সংস্থার হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (এইচ.এফ) এর আয়োজনে বান্দবানের রোয়াংছড়ি উপজেলায় ২নং তারাছা ইউনিয়নে অতিদরিদ্র পরিবারের শিশুদের পুষ্টি সহায়তা ও পরিবারের আয় বৃদ্ধির লক্ষ্যে ৪২টি বকনা গরুর ফাক্ষ্যং পাড়া মাঠ প্রাঙ্গণ ও তারাছা ইউপি কার্যালয় সংলগ্নের মাঠ প্রাঙ্গণে পৃথক পৃথকভাবে তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা প্রধান অতিথি উপস্থিত থেকে বিতরণ অনুষ্ঠানটি উদ্বোধন করেন।
সোমবার (৪ মে ২৬) বকনা গরুর বিতরণ অনুষ্ঠানে ফাক্ষ্যংগ্রী পাড়া গ্রাম প্রধান মংক্যসিং মারমা সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাথোয়াাইঅং মারমা, অর্থ সম্পাদক হ্লাছোহ্রী মার্মা, তেঁতুলিয়া পাড়া গ্রাম প্রধান ক্যনুমং মারমা, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার উবাসাই মারমা।
অনুষ্ঠান শুরুতে জুটিমং মারমা সঞ্চালনায় রোয়াংছড়ি এরিয়া প্রোগ্রাম হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের কমিউনিটি উন্নয়ন কর্মকর্তা উনিহ্লা মারমা প্রকল্পের উদ্দেশ্য স্বগত বক্তব্যে তুলে ধরে বলেন, রোয়াংছড়ি উপজেলার ৪টি ইউনিয়নের সমস্ত উপকারভোগীদের একর্মসূচির আওতায় তালিকাভুক্ত ৩১৪ পরিবারকে পর্যায়ক্রমে ১৫০টি বকনা গরু বিতরণ করা হবে।
বিতরণের পূর্বে প্রাণীসম্প বিভাগে উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা রুপন দাশ প্রত্যেকটি বকনা গরুর স্বাস্থ্যের চেক করেন। পরে প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান উনুমং মারমা সকল উপকারভোগীর হাতে একে একে তুলে দেন।
