॥ মো. গোলামুর রহমান, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদুতে মাদকদ্রব্য ইয়াবা সেবন করার সময় রাজনগর ব্যাটালিনয়ন ৩৭ বিজিবির হাতে আটক হয় দুই যুবক।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে গুলশাখালী ইউনিয়নের চৌমুহনী বাজারের মোকসেদুলের ফার্মেসীতে বাবা সেবন করার সময় দুজনকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী সুত্রে জানাযায়,তারা দুজনে ফার্মিসিতে বসে মাদক সেবন করছেন, এমতাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী খবর পেয়ে তাদের আটক করেন।
স্থানীয়রা জানায়, তাদের দুজনের মধ্যে একজন গুলশাখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শামীম (২৬)। অন্য জন চৌমুহনী বাজারের ফার্মাসিস্ট মোকসেদুল (৩০)। দুজনের বিরুদ্ধেই আগে থেকে নারী কেলেঙ্কারি ও মাদক বেচা কেনার অভিযোগ করেছে স্থানীয়রা।
এদিকে ঘটনার সাথে সাথে উপজেলা ছাত্রদলের পক্ষ হতে সদস্য সচিব তানজির আহমদের সাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে, গুলাশাখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শামীমকে ছাত্রদলের সকল পদ পদবি থেকে বহিষ্কার আদেশ প্রকাশ করেন।
লংগদু থানা পুলিশ জানায়, এক পিছ ইয়াবা সহ মাদক সেবনকারী দুজনকে আটক করে লংগদু থানায় হস্তান্তর করেন বিজিবি। ইতিমধ্যে দুজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আগামীকাল দুজনকে আদালতে প্রেরণ করা হবে।