খাগড়াছড়িতে জ্বালানি তেলের সংকট; দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও ফিরছে খালি হাতে

37

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে চলমান জ্বালানি তেলের সংকটে ভুগছে মানুষ। জেলা শহরের পাম্পগুলোতে দীর্ঘ লাইনে থেকেও তেল না পেয়ে ফিরছেন অনেকে। এতে ব্যাঘাত ঘটছে ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক, চাকুরীজীবিসহ ক্ষুদ্র ব্যবসায়ীরা।
অনেকে চাহিদার তুলনায়ও কম তেল পাওয়ায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছে। একদিকে লেগে যাচ্ছে যানজট অন্যদিকে তেলের জন্যে অপেক্ষাকৃত ভুক্তভোগীদের ক্ষোভের চিত্র। এ দিই নিয়ে চলমান জ্বালানি তেলের সংকট ভুগছে এখানাকার মানুষ।
ভাড়ায় চালিত মোটর সাইকেল চালকরা জানান, আমরা ভাড়ায় মোটরসাইকেল চালায়। কিন্তু গাড়ি জায়গা থেকে নাড়াতে পারছি না। সকালে এসেছি, দুপুরেও তেল পাই না। দুর্গম পাহাড়ে গণপরিবহন চলে না। সেখানে ভাড়ায় চালিত মোটরসাইকেল ভরসা। এখন দুর্গম এলাকার যাত্রীরাও বিপাকে। আগে যা আয় করতাম-এখন তার অর্ধেকও হচ্ছে না।
এদিকে ফিলিং স্টেশন মালিকরা বলছেন, তারা তেল মজুত করছেন না। ডিপো থেকে যে পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে, তা দ্রুতই বিক্রি হয়ে যাচ্ছে। আর ডিপো থেকে যা পাই, সঙ্গে সঙ্গে সরবরাহ করছি।
ভুক্তভোগীদের দাবি পাম্প গুলোতে কৃত্রিম সংকট এবং প্রশাসনের অজুহাতে দেখিয়ে সাধারণত ক্রেতাদের হয়রানি করছে কিনা তা খতিয়ে দেখার অনুরোধ করেন।