॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মাচ) সকালে পরিষদের এনেক্স ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
এসময় চেয়ারম্যান হস্থান্তরিত বিভাগের উপস্থিত সকলকে আসন্ন বিজু ও বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং সফলতা জানিয়ে ২০২৬ সালে দাপ্তরিক কাজে নব উদ্যেমী হয়ে কাজ করার অনুরোধ জানান। বিশেষ করে বর্তমান সময়ে হামের টীকা কার্যক্রম ও চিকিৎসা সেবা বাড়াতে সিভিল সার্জনকে অনুরোধ করেন এবং যে সকল বিভাগের আওতায় সরকারের অনুদান বরাদ্ধ দিয়ে আত্বসামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে বা হচ্ছে সেই সমস্ত প্রকল্পের সুফল ভোগীদের আত্বসামাজিক অবস্থার লক্ষনীয় পরিবর্তন হয়েছে কিনা নিয়মিত তদারকি করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান।
পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মো:রিজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ যথাক্রমে সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান, সদস্য সাগরিকা রোয়াজা, সদস্য বৈশালী চাকমা, সদস্য দয়াল দাশ, সদস্য বরুন বিকাশ দেওয়ান, সদস্য দেব প্রসাদ দেওয়ান, সদস্য নাইউ প্রু মারমা, সদস্য মিনহাজ মুরশীদ, সদস্য লুৎফুন্নেসা বেগম, সদস্য ড্যানিয়েল লাল মুয়ান সাং পাংখোয়া, পরিষদের ভুমি কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা আনন্দতিষ্য চাকমাসহ হস্তান্তরিত বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ স্ব-স্ব প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি তুলে ধরেন।
