রাঙ্গামাটিতে ধর্মীয় ভাবগাম্ভিয়ের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামাত অনুষ্ঠিত

25

॥ নিজস্ব প্রতিবেদক ॥
ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের বড়ো ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর । আর পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাঙ্গামাটিতে ধর্মীয় ভাবগাম্ভিয় ও উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে শনিবার (২১ মার্চ) সকালে জেলার বিভিন্ন জায়গায় পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এবার রাঙ্গামাটি শহরে ৭টি স্থানে বিভিন্ন ঈদগাহ মাঠে জামাত অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটিতে এবার ঈদের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় তবলছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে।
তবলছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রথম জামাত ৮টায়, আর দ্বিতীয় জামাত ৮:৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক ইমরানুল হক ভূঁইয়া পবিত্র ঈদ জামাতে অংশ গ্রহণ করেন। এছাড়া রাঙ্গামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম সুখী নীলগঞ্জ পুলিশ লাইনে ঈদের জামাত আদায় করেন।
শহরের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান কোর্ট বিল্ডিং মাঠে অনুষ্ঠিত হয়। বনরূপা আদালত ভবন প্রাঙ্গণে প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭:৪৫ মিনিটে এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় ৮:৩০ মিনিটে।
রিজার্ভ বাজার পুরাতন কোর্ট বিল্ডিং (পুরাতন স্টেডিয়াম) প্রাঙ্গণে সকাল ৯টায় জামাত হয়। বায়তুল শরফ কমপ্লেক্সে ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮:৩০ মিনিটে।
এছাড়া ভেদভেদী ঈদগাহ মাঠ ও কলেজ মাঠে প্রথম জামাত ৭টায় এবং দ্বিতীয় জামাত ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আঞ্চলিক পাসপোর্ট অফিস প্রাঙ্গণে প্রথম জামাত ৭:৩০ মিনিটে এবং দ্বিতীয় জামাত ৮:৩০ মিনিটে অনুষ্ঠিত হয়।
এদিকে পুরান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, বনরূপা জামে মসজিদ ও কাঁঠালতলী জামে মসজিদে যথাক্রমে ৭:৩০মিনিটে ও ৮:১৫মিনিটে পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে মুসল্লীরা বিশ্বের সকল মুসলিম উম্মার শান্তি কামনা করেন এবং নামাজ শেষে একে অন্যের সাথে কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়।