॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় ছাত্রছাত্রীরা নিজের তৈরি করা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদের শ্রদ্ধাঞ্জলি প্রদান করেছে বোধি প্রজ্ঞাচারিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
শনিবার (২১ফেব্রুয়ারি) সকালে দীঘিনালা ইউনিয়ন বোধি প্রজ্ঞাচারিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাঁশ ও রঙ্গিন কাগজ দিয়ে নিজেদের তৈরি করা অস্থায়ী শহিন মিনারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দীঘিনালা বোধি প্রজ্ঞাচারিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা শহীদের ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন চাকমা বলেন, বিদ্যালয়ে স্থায়ী শহীদ মিনার না থাকায় শিক্ষার্থীরা নিজ উদ্যোগে অস্থায়ী শহীদ মিনার প্রস্তুত করে। বিদ্যালয়টি ২০২১ সালে স্থাপনের পর পাহাড়ের দুর্গম ও সুবিধাবঞ্চিত শিশুদেরকে আবাসিকভাবে অবস্থানের সুযোগ করে দিয়ে, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে পাঠদান চলমান রয়েছে।
মহান একুশে ফেব্রুয়ারি আজকের দিনে বিদ্যালয়ে ভোরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথেরো। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, দীঘিনালা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তুজিম চাকমা।
এসময় আরো উপস্থিত ছিলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। এছাড়া চট্টগ্রামস্থ দীঘিনালা বৌদ্ধ ঐক্য পরিষদ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সংঘদান ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী, খেলার সামগ্রী ও একবেলা আহারে সুব্যবস্থা করে দেন। দিনব্যাপী নানাবিধ আনুষ্ঠানিকতায় মহান শহীদ দিবসটি বিদ্যালয়ে উদযাপন করা হয়।
