॥ রামগড় প্রতিনিধি ॥
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে খাগড়াছড়ির রামগড়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল উপজেলা প্রশাসন এর আয়োজনে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম সভাপতিত্ব এসময় রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজির আলম, আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া বেগম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, জামায়েত ইসলামীর আমীর মোঃ ফয়েজুর রহমান, এনসিপির সমন্বয়ক মোঃ হারুনুর রশীদ সহ বিভিন্ন সরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিক উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভায় দিবসটি উদযাপন উপলক্ষে বিস্তারিত কর্মসূচি নিয়ে আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধ নমিত, প্রভাতফেরি, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দোয়া মাহফিল।
সভায় বক্তারা ভাষা শহিদদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, বাংলা ভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে যারা আত্মত্যাগ করেছেন, তাদের স্মৃতি বাঙালি জাতির ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলন এর সঠিক ইতিহাস তুলে ধরতে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক বিভিন্ন কর্মসূচি গ্রহণের উপর গুরুত্বা রোপ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণকে কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
